1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 2:18 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ভ্যাট বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Wednesday, December 11, 2024
  • 681

বাংলা ফটো নিউজ : “ভ্যাট দিব জনে জনে অংশ নিব উন্নয়নে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে পালিত হয়েছে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৪।

 

দিবসটি উপলক্ষে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ভ্যাট বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে সাভার কাস্টমস,  এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সুরাইয়া সুলতানার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পশ্চিমের অতিরিক্ত কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কাজী ফরিদ উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছন্দা সাহা।

 

প্রধান অতিথির বক্তব্যে কাজী ফরিদ উদ্দিন বলেন, দেশের উন্নয়নে ভুমিকা রাখতে ভ্যাটের গুরুত্ব অনেক। সরকারের বাৎসরিক বাজেটের অনেক অংশ জনগণের ভ্যাট দেওয়ার ওপর নির্ভর করে। তাই দেশের উন্নয়নের স্বার্থে সকলকে ভ্যাট দেওয়ার আহবান জানান তিনি।

 

এসময় ভ্যাট বিষয়ে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় ৯০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন এবং এদের মধ্যে ৩ জনকে নির্বাচন করে পুরুস্কৃত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews