1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 2:18 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে হাজার বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট গ্রেপ্তার

  • আপডেট টাইম : Friday, January 24, 2025
  • 677
বাংলা ফটো নিউজ : সাভারে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার ৫ বোতল ফেন্সিডিলসহ জোবায়ের হোসেন জুয়েল (৪০) নামে এক মাদক কারবারি আটক।
শুক্রবার (২৪ জানুয়ারি) তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে বৃহস্পতিবার রাতে হেমায়েতপুরে সুগন্ধা হাউজিং সোসাইটির আতিক সাহেবের মালিকানাধীন একটি ফ্ল্যাটে এই অভিযান চালানো হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মো: জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমনগরস্থ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৫ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট জোবায়ের হোসেন জুয়েলকে আটক করা হয়।
সে বরগুনা জেলার আমতলী থানার আটারগাছিয়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
জুয়েল ভারত থেকে ফেন্সিডিল এনে সাভার, গাজীপুর ও টঙ্গীসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
এছাড়াও তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews