1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 2:53 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ফুট ওভারব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম : Monday, January 27, 2025
  • 1091

বাংলা ফটো নিউজ : সাভারে কলেজে যাওয়ার পথে সড়ক ও জনপথ বিভাগের ফুট ওভার ব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

 

নিহত ছাত্রের নাম তারেক উজ্জামান (১৭) । সে সাভারের বিপিএটিসি স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের সামনের ফুট ওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

 

নিহত তারেক উজ্জামান আশুলিয়ার নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে।

 

প্রত্যক্ষদর্শিরা জানান, তারেক উজ্জামান কলেজে যাওয়ার পথে ফুট ওভার ব্রীজের নিচে ঝুলন্ত তারে আগুন দেখতে পান। পরে পথচারীদের নিরাপত্তার স্বার্থে দগ্ধ তার লক্ষ্য করে বালু ছুঁড়ে নেভানোর চেষ্টা করলে এক পর্যায়ে ছেঁড়া তারটি নিহতের দিকে ছুটে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

 

পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় বিপিএটিসি স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews