1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 2:17 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় ৬ ইটভাটাকে ৩৬ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : Thursday, January 30, 2025
  • 570

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে বায়ুদূষণকারী অবৈধ ৬টি ইট ভাটায় অভিযান পরিচালনা করে ৩৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটা গুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

 

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন বলেন, ওই এলাকায় আইনের তোয়াক্কা না করে বৈধ কাগজপত্র ছাড়াই ইটভাটা স্থাপন করে এর উৎপাদন করছিল অসাধু ব্যবসায়ীরা। বিভিন্ন অভিযোগে পিবিসি ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করে কার্যক্রম বন্ধ ঘোষণা, এস আর এম ব্রিকসকের কিলনের আংশিক ভেঙে ৬ লাখ টাকা, ওরিন ব্রিকসের কার্যক্রম বন্ধ ঘোষণা করে ৬ লাখ টাকা, হালাল ব্রিকসকে বন্ধ ঘোষণা করে ৬ লাখ টাকা, নিউ ব্রিকস ম্যানুফ্যাকচারিং কোম্পানির কিলনের আংশিক ভেঙে ৬ লাখ টাকা ও আর ই এস ব্রিকসের কার্যক্রম বন্ধ করে ৬ লাখ টাকাসহ মোট ৩৬ লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক এস এম মনজুর- উল আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়, এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ পুলিশ, র‍্যাব-৪ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews