1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 1:57 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ভুয়া মেজরসহ আটক ২

  • আপডেট টাইম : Wednesday, February 5, 2025
  • 462

বাংলা ফটো নিউজ : সাভারে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে মাইক্রোবাস ভাড়া করার সময় এক ভুয়া মেজর ও তার চালককে আটক করে আসল সেনাবাহিনীর হাতে তুলে দেয় স্থানীয় জনতা।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতেই আটক দুই প্রতারককে সাভার মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি ভুয়া আইডিকার্ড জব্দ করা হয়েছে।

আটকরা হলো- সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয়দানকারী শহিদুল ইসলাম (মামুন)। সে কুষ্টিয়া জেলার কুমারখালি থানার দমদম গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং তার চালক ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর মহল্লার মৃত আকবর আলীর ছেলে সাইফ ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় হেমায়েতপুর তালতলা এলাকায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে মাইক্রো বাস ভাড়া করতে আসলে আটককৃতদের আচরণ সন্দেহজনক মনে হয়। এসময় এলাকার লোকজন তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদেরকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেয়। পরিচয় নিশ্চিত করার জন্য এলাকার লোকজন তাদের আইডি কার্ড দেখতে চাইলে তারা ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে। পরে এলাকার লোকজন তাদের পরিচয় যাচাই করার জন্য হেমায়েতপুর চামড়া শিল্প নগরী ক্যাম্পে নিয়ে গেলে জানা যায় তারা ভুয়া সেনা সদস্য।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূলত তারা মাইক্রোবাস ভাড়া করার নামে ছিনতাই করতে এসেছিল বলে জানা গেছে।

 

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া জানান, ভুয়া মেজর ও তার চালক পরিচয় দেওয়া দুই প্রতারককে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews