1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 1:58 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে মরা মুরগি বিক্রির দায়ে ১ মাসের জেল, লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : Saturday, February 8, 2025
  • 594

বাংলা ফটো নিউজ : স্থানীয় ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকার ‘আমির এন্টারপ্রাইজ’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭০টি মরা মুরগি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে যান।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার।

 

এসময় মরা মুরগি বিক্রির দায়ে ওই ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানের ম্যানেজারকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

কারাদণ্ডপ্রাপ্ত ম্যানেজারের নাম ইয়ামিন হোসেন বাবু (৩২)। তিনি বগুড়া জেলার সোনাতলা থানার ছিছারপাড়া গ্রামের মৃত আজিজার প্রধানের ছেলে।

 

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার বলেন, স্থানীয় ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭০টি মরা মুরগি জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে যায়। পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের ম্যানেজার মো. বাবুকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews