1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 1:57 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

  • আপডেট টাইম : Sunday, February 9, 2025
  • 615

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় ‘ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে’ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক কিশোরসহ দুজন আহত হয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন জামগড়া-বাগবাড়ি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিক।

গুলিবিদ্ধ কাপ্তান (১৬) হবিগঞ্জ জেলার মো. ডালিমের ছেলে। তিনি জাগড়া চৌরাস্তা এলাকার আলমগীর চৌধুরীর ভাড়া বাড়িতে থেকে একটি দোকানের বিক্রয়কর্মী হিসাবে কাজ করেন।

মাথায় ইটের আঘাতে আহত পথচারী শেখ আবু জাফর (৫০) নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লোহাগড়া গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে।

আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে পিঠে গুলিবিদ্ধ কাপ্তান এবং মাথায় ইটের আঘাতে আহত জাফরকে হাসপাতালে আনা হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে জাফরকে ছেড়ে দেওয়া হয় এবং গুলিবিদ্ধ কাপ্তানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার ঝুট কাপড় ট্রাকে করে বের করে নিচ্ছিল মো. বকুল ভূইয়ার লোকজন। তখন তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে শরীফ চৌধুরীর কর্মী-সমর্থকরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পরে কিশোর কাপ্তান গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়।

সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে পিস্তল ও গুলি ছোড়ার দৃশ্য দেখা গেছে।

বকুল ভুইয়া ঢাকা মহানগর উত্তর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আর শরীফ চৌধুরী আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি বলে নিজেদের দাবি করেন।

অভিযোগের বিষয়ে বকুল ভুইয়া বলেন, “চুক্তির মাধ্যমে দীর্ঘদিন যাবৎ প্রীতি গ্রুপের সঙ্গে ঝুট ব্যবসা করছি। দুপুরে ঝুট ভর্তি ট্রাক নিয়ে গুদামে যাওয়ার পথে জামগড়া এলাকায় শরিফের নেতৃত্বে সন্ত্রাসী বাপ্পীসহ ২০-৩০ জনের সশস্ত্র বাহিনী মালামাল ভর্তি ট্রাক ছিনিয়ে নেওয়ার জন্য অতর্কিতে হামলা চালায়।

এ সময় ‘বাপ্পীর হাতে থাকা অস্ত্রের গুলিতে’ তার কর্মচারী গুলিবিদ্ধ হন বলেও অভিযোগ করেন বকুল।

অভিযোগের বিষয়ে জানতে শরীফ চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ওসি নূর আলম সিদ্দিক বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews