1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:22 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

  • আপডেট টাইম : Wednesday, February 12, 2025
  • 537

বাংলা ফটো নিউজ : ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে সাভারের আশুলিয়ায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

 

এর আগে মঙ্গলবার রাত ৮ টা থেকে বুধবার ভোর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার সোনগাছা এলাকার মোঃ মিন্টু মিয়ার ছেলে রানা মিয়া (৩২), আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আঃ মালেক মোল্লার ছেলে রাজা মোল্লা (৪০), আশুলিয়ার খেজুর বাগান এলাকার মৃত নুরুল হকের ছেলে মশিউর রহমান (৩৮), আশুলিয়ার রোস্তমপুর এলাকার মৃত জগন্নাথ শাহার ছেলে বিজয় গোপাল শাহা (৬৫) ও আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকার আঃ গনির ছেলে আমিনুল ইসলাম সুমন (৩১)। তারা সকলেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। এদের মধ্যে রানা মিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির পায়তারা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী কার্যকলাপের দায়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। এসময় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews