1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:22 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে কাভার্ডভ্যান ভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২

  • আপডেট টাইম : Friday, February 14, 2025
  • 365
বাংলা ফটো নিউজ : সাভারে অভিযান চালিয়ে প্রায় আট লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। এ সময় পলিথিন বহনকারী কাভার্ড ভ্যানের চালক ও চালকের সহযোগীকে আটক করা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক সওগাতুল আলম। এর আগে সাভারের সালেহপুর ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পলিথিন জব্দ করা হয়।
আটক চালকের নাম মো. শাহাবুল আলম (২৫)। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
তার সহযোগী হলেন- পঞ্চগড় জেলার বোদা থানার নন্দপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. আইয়ুব আলী।
হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের সালেহপুর এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় একটি পলিথিনবোঝাই কাভার্ডভ্যান আটক করা হয়। পরে কাভার্ড ভ্যানের ভিতরে থেকে ২৭৫ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৪ দশমিক আট কেজি করে মোট ছয় হাজার ৮২০ কেজি পলিথিন ছিল, যার দাম আনুমানিক আট লাখ টাকা।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক সওগাতুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় আট লাখ টাকার পলিথিন জব্দ করে দুজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews