1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:14 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় দগ্ধ ১১, মৃত্যু বেড়ে ৩

  • আপডেট টাইম : Thursday, February 20, 2025
  • 356

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় ফ্ল্যাট বাসায় আগুন লেগে শিশু ও নারীসহ ১১ জন দগ্ধ হওয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

 

এ ঘটনায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় শারমিন বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়। এতে এ ঘটনায় মৃত বেড়ে দাঁড়াল তিনজনে।

 

শারমিন বেগমের মৃত্যুর তথ্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান নিশ্চিত করেছেন।

 

গৃহবধূ শারমিন বেগম শরীয়তপুর জেলার পালেরচর ইউনিয়নের আব্দুল আলী সিকদারের মেয়ে। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে গত রোববার (১৬ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিনের স্বামী সুমন রহমান (৩০) ও বোন শিউলি আক্তার (৩২)।

 

এ ঘটনায় দগ্ধ অপর আটজন এখনও চিকিৎসাধীন। তারা হলেন—সূর্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল রানা (৩৮), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও সুরাহা (৩)।

 

উল্লেখ্য, শবে বরাত উপলক্ষে আশুলিয়ার জিরাবো এলাকার আমজাদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া সুমনের বাসায় তার ভাই সোহেল পরিবার নিয়ে বেড়াতে আসেন। ওই রাতে উৎসবমুখর পরিবেশে পিঠা তৈরির সময় আগুন লেগে শিশু ও নারীসহ ১১ জন দগ্ধ হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews