1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:14 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভার-আশুলিয়ায় ডেভিল হান্টে গ্রেপ্তার ১১০

  • আপডেট টাইম : Thursday, February 20, 2025
  • 1384

বাংলা ফটো নিউজ : সাভার-আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই থানায় এখন পর্যন্ত ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর।
সাভার মডেল থানায় গ্রেপ্তাররা হলেন ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসেল (২৫), ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম (৪৫), মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাভার থানার যুগ্ম আহ্বায়ক জালাল হাওলাদার (৪৫), উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল (৩৩), স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুল সামিনুল ইসলাম (৪৫) ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন খান (৪৫)।
অন্যদিকে আশুলিয়া থেকে গ্রেপ্তাররা হলেন ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি মির্জা গোলাম আজমের সহযোগী আব্দুর রহমান, পাথালিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাইতুল ইসলাম (২৪), ধামসোনা ইউনিয়ন যুবলীগের সদস্য রকি আহমেদ (২১), পাথালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. হাসান, এনামুল হোসেন (২২) ও মো. সাজু ওরফে সাইফ (১৮)। গ্রেপ্তারদের বিরুদ্ধে জুলাই গণহত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, দেশকে অস্থিতিশীল করার জন্য ফেসবুকে বিভিন্ন কার্যকলাপ করে আসছিলেন। এদের মধ্যে ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি ছোড়ার ভিডিও রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews