1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:12 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১১

  • আপডেট টাইম : Friday, February 21, 2025
  • 498

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ছাত্র-জনতা হত্যা মামলাসহ বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী।

 

গ্রেপ্তাররা হলেন—জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মো. হাবিবুর রহমানের ছেলে মো. ইয়াসিন (৩০), গাইবান্দা জেলার পলাশবাড়ী থানার গুর্জ বিষ্ণুপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. ওমর ফারুক হাসান (৩৪), বাগেরহাট জেলার চিতলমারী থানার শ্যামপাড়া গ্রামের মৃত লিয়াকত আলী খানের ছেলে মো. বাদল খান (২৮), মাগুরা জেলার সদর থানার ভাটপাড়া গ্রামের সরোয়ার বিশ্বাসের ছেলে মো. রুবেল হোসেন (২৬), নওগাঁ জেলার পুর্শা থানার কলোনি মহল্লার মৃত হযরত আলীর ছেলে মো. হাবিল (২৫), ঢাকার আশুলিয়া থানার চাকলগ্রাম পশ্চিমপাড়া গ্রামের মো. নূর ইসলামের ছেলে মো. মিলন মাহমুদ (৩২), একই থানার জিরাবো পূর্বপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. জাহিদ হাসান (৩৫), হাজী জিল্লুর রহমানের ছেলে মো. জামাল হোসেন (৩০), জামগড়া এলাকার মোফাজ্জল মোল্লার ছেলে মো. কাউসার মোল্লা (৩৪), ভাদাইল পূর্বপাড়া গ্রামের আসাদ মিয়ার ছেলে মো. জাকারিয়া (২১), সাভার থানার রেডিও কলোনী উত্তর জামসিং মহল্লার তারা ইসলামের ছেলে স্বাধীন ইসলাম রিপন (২৩)।

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী বলেন, আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযান করে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews