1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:15 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম : Thursday, February 27, 2025
  • 477

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে রামদা, চাইনিজ কুড়াল ও কাটার সহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর।

এদিকে সাভারের আনন্দপুরে ৮ লক্ষ ৭০ হাজার টাকা চুরি যাওয়ার অপর একটি ঘটনায় ইদ্রিস খান নামে একজনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানার পুলিশ। এসময় তার কাছ থেকে ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

উভয় ঘটনায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর জানান, উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চোর শনাক্ত করে চুরি যাওয়া ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন যাবত ঢাকা জেলা ও আশে পাশে এলাকায় ডাকাতি করে আসছে।

আটককৃত ৫ ডাকাত হলো- খায়ের হোসেন, কবির হোসেন, ইমরান আলী, সুমন মিয়া ও সাইফুল ইসলাম। দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এছাড়া পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews