1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:38 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে দুই নারীসহ আটক ৭

  • আপডেট টাইম : Thursday, March 6, 2025
  • 444

বাংলা ফটো নিউজ : সাভারে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত মধ্যরাতে সাভার বাজার রোডের ব্যাংক কলোনি এলাকার একটি টিনসেড বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, মো. কাসেম (৫৫), বজলু মিয়া (৪০), আইয়ুব হোসেন (৩০), আজাদ হোসেন (২৩), বাবু (১৯), ফেরদৌসী বেগম (৪০) এবং সুস্মিতা (১৯)। তারা সবাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, গত ১ মার্চ সন্ধ্যায় সাভারের বাসা থেকে উলাইল যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির শিকার হন লুৎফর রহমান নামে এক ব্যক্তি। সেসময় দুজন নারীসহ ৭-৮ জন ডাকাত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। এ ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনতে তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্যে এবং গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাতে সাভারের ব্যাংক কলোনি বাজার রোড এলাকায় একটি টিনসেড বাসায় অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত নারীসহ সাতজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতরা মূলত সাভার এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews