1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 12:17 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

  • আপডেট টাইম : Saturday, March 8, 2025
  • 409

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় মদিনা ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ মার্চ) দুপুরে ধামসোনা ইউনিয়নের বাশবাড়ী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাভার উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জহিরুল আলম জানান, প্রয়োজনীয় ছাড়পত্র ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না নিয়ে বাশবাড়ী এলাকায় মদিনা ব্রিকস ইটভাটা পরিচালনা করে আসছিল। তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটাটি গুড়িয়ে দেয়া হয় এবং সেইসাথে যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশও দেয়া হয়েছে।

জহিরুল আলম আরো জানান, চলমান অভিযানে সাভার উপজেলায় ৩২টি অবৈধ ইটভাটার মধ্যে এ যাবত ২৩টি ভাটা গুড়িয়ে দেয়াসহ তাদের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোকেও এ অভিযানের আওতায় আনা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews