1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 12:16 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

শিশু ধর্ষণের বিচারের দাবিতে জাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম : Saturday, March 8, 2025
  • 425

বাংলা ফটো নিউজ : মাগুরায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দোষীর দ্রুত শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও উৎসাহিত করছে। তারা দাবি করেন, সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এবং দ্রুততম সময়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মৌমিতা বলেন, আমরা পত্রিকা খুললেই একটা জিনিস দেখতে পাই, তা হচ্ছে ধর্ষণ। আমাদের প্রাণপ্রিয় শহর মাগুরাতে একটি শিশু নারকীয় ধর্ষণের শিকার হয়েছেন, এটি একজন মেয়ে হিসেবে আমাদের জন্য শুধু লজ্জার নয় বরং ভীতিকর। আমাদের মনে প্রশ্ন জাগে আমরা কি নিরাপদ? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, এমন নৃশংস ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী হাসান বলেন, মাগুরায় ধর্ষণের ঘটনা আমাদের জন্য লজ্জার। ধর্ষকের শাস্তির দীর্ঘসূত্রতা প্রমাণ করে আমাদের দেশের বিচারহীনতার সংস্কৃতি। আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকের শাস্তি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করবে।

বক্তব্য শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবিতে স্লোগান দেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews