1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 12:16 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় স্বর্ণের ব্যাগ লুট, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : Monday, March 10, 2025
  • 541

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় জুয়েলারি ব্যবসায়ী দিলীপ দাসকে (৪৮) কুপিয়ে আহত করে স্বর্ণের ব্যাগ লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাতদল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা গেছেন ব্যবসায়ী দিলীপ দাস।

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারের দিলীপ স্বর্ণালয়ে এ ঘটনা ঘটে।

দিলীপ স্বর্ণালয়ের মালিক নিহত দীলিপ কুমার দাস পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর দাসপাড়া মহল্লার দুলাল দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টায় দোকান বন্ধ করার সময় চারজনের একটি ডাকাতদল দোকানে হানা দেয়। এসময় জুয়েলারি ব্যবসায়ী দিলীপকে চাপাতি দিয়ে কুপিয়ে তার হাতে থাকা ২০-২৫ ভরি স্বর্ণালঙ্কার ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে প্রাইভেটকারে পালিয়ে যায়। যাওয়ার পথে ডাকাতদল আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণও ঘটায়। পরে স্থানীয়রা দিলীপকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মেরাজুর রহমান পাভেল বলেন, হাসপাতালে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই দিলীপের মৃত্যু হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এই চিকিৎসক।

এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, খবর শুনে আশুলিয়া থানা, ডিবি পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া সেখানকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত করে তাদের আটকসহ লুন্ঠিত মাল উদ্ধারের চেষ্টা চলছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews