1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:38 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল সাভার

  • আপডেট টাইম : Monday, March 10, 2025
  • 446

বাংলা ফটো নিউজ : সারাদেশে ধর্ষণ, সহিংসতা, নিপীড়ন, হেনস্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকার সাভারের রাজপথ এখন উত্তাল।

সোমবার (১০ মার্চ) সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।

এরমধ্যে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আয়োজনে শহীদ মারুফ চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, সাধারন সম্পাদক মাহফুজ ইকবাল ও সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক হাসিবুর রহমান পিয়াস সহ জেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৃথক আয়োজনে সাভার প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি সাভার উপজেলা শাখা।

দুপুরে একই স্থানে এনাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। এ সময় ধর্ষণ রোধে আইন সংস্কারের দাবি জানান বিক্ষুদ্ধরা।

এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews