1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:40 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ‘মানসিক ভারসাম্যহীন’ বেশে নারীবিদ্বেষী কাণ্ড, টিকটকার আটক

  • আপডেট টাইম : Monday, March 10, 2025
  • 719

বাংলা ফটো নিউজ : নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করার অভিযোগে মো. খালিদ মাহমুদ হৃদয় খান নামে এক টিকটকারকে আটক করেছে সাভার মডেল থানা-পুলিশ।

আজ সোমবার (১০ মার্চ) বিকাল ৪টার দিকে সাভারের আমিনবাজার থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আটক যুবক সাভারের বিভিন্ন স্থানে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করাসহ পাগলের বেশ ধরে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য অশালীন মন্তব্য করে ভিডিও করে টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আপ করে।

শাহীনুর কবির আরও জানান, সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায়, ওই যুবক দুজন হিন্দু ধর্মের মেয়েকে উদ্দেশ্য করে হিজাব বা বোরখা পরার কথা বলে অশালীন ও আপত্তিকর মন্তব্য করে। যার কারণে তার বিরুদ্ধে সমাজে শান্তিপূর্ণভাবে বসবাসরত হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগ ওঠে।

ওই যুবকের এমন কাজের কারণে সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews