1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 10:00 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় ঘরের দরজা ভেঙে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Friday, March 14, 2025
  • 450

বাংলা ফটো নিউজ : আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন এলাকা থেকে ঘরের দরজা ভেঙে মাসুম মিয়া (৪৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা রাতে এনায়েতপুর এলাকার আল-আমিনের বাড়ির একটি কক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাসুম মিয়া মানিকগঞ্জের সাটুরিয়া বালিয়াটির খলিলাবাদ বেইরাপাড়া এলাকার শুকুর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছিলেন এবং এনায়েতপুর এলাকার ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে একাই বসবাস করতেন।

পুলিশ জানায়, ঘরের দরজা ভেঙে মাসুম মিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী জানান, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews