1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 11:54 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে দুবাইপ্রবাসীকে অপহরণ, নারীসহ আটক ৩

  • আপডেট টাইম : Saturday, March 15, 2025
  • 593

বাংলা ফটো নিউজ : সাভারে মনসুর আলম নামে এক দুবাইপ্রবাসীকে অপহরণের পর আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে নারীসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) সকালে সাভার পৌর এলাকার নামাগেন্ডা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় অপহরণকারীদের কবল থেকে ওই প্রবাসীকে উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মারুফ হোসেন (৩৪) আরিফ হোসেন (২৮) ও লাভলী আক্তার (২৯)।

পুলিশ জানিয়েছে, মনসুর আলমের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানার ছেছুরিয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে দুবাই থেকে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ওই প্রতিষ্ঠানে কাজ করতেন লাভলী আক্তার। সেই পরিচয়ের সূত্রে ৯ মাস আগে মনসুর আলমের কাছ থেকে ৬৫ হাজার টাকা ধার নিয়ে লাভলী দেশে চলে আসেন।

মনসুর আলম বলেন, গত ২৬ জানুয়ারি আমি দেশে ফিরে লাভলীর সঙ্গে যোগাযোগ করি। তিনি টাকার জন্য আমাকে সাভারের ব্যাংকটাউন আসতে বলেন। তাঁকে বিশ্বাস করে ১২ মার্চ ব্যাংকটাউন এলে লাভলীসহ অন্যরা আমাকে কৌশলে অপহরণ করে পাশের নামাগেন্ডা এলাকার একটি বাড়িতে নিয়ে যান। এ সময় তাঁরা আমার পকেটে থাকা ৭২ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর তাঁরা আমাকে ওই বাড়িতে আটকে রেখে আমার পরিবারের কাছে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করতে থাকেন। পরিবার থেকে টাকা দিতে গড়িমসি করায় তাঁরা আমার ওপর নির্যাতন চালাতে থাকেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, অপহৃত প্রবাসীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে আজ সকালে অভিযান চালানো হয়। এ সময় অপহৃত প্রবাসীকে উদ্ধারের পাশাপাশি এক নারীসহ তিন অপহরণকারীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews