1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:53 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় মহাসড়কে ডিবি পরিচয়ে ডাকাতি, রড বোঝাই ট্রাক উদ্ধারসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : Sunday, March 16, 2025
  • 536

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে নবীনগর- চন্দ্রা মহাসড়কে ডাকাতি হওয়ার ৭ দিন পর দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুণ্ঠিত রড বোঝাই ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

তিনি জানান, চলতি মাসের ৮ মার্চ নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে একটি রড বোঝাই ট্রাক ছিনতাই করে। এ ঘটনার দুইদিন পর পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে রড বোঝাই ট্রাকটি উদ্ধার করে। পরে মানিকগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ দিন পর সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে আনোয়ার হোসেন ও নুরে আলম নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এছাড়া ঘটনার সাথে জড়িত ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews