1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:52 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ভেজাল তৈল ও শিশুখাদ্য তৈরির কারখানায় অভিযান

  • আপডেট টাইম : Tuesday, March 18, 2025
  • 623

বাংলা ফটো নিউজ : সাভারে ভেজাল বোতলজাত সয়াবিন তেল ও ভেজাল শিশু খাদ্য সন্দেশ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় কারখানা দুটির বিপুল পরিমাণ ভেজাল মালামাল জব্দ করে জনসম্মুখে তা পুড়িয়ে ধ্বংস করে দেওয়াসহ প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করার নির্দেশ দেন ভ্রম্যমান আদালত।

সোমবার (১৭ মার্চ) দুপরে সাভার পৌরসভার আড়াপাড়া ডিপ মেশিন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযান পরিচালনা করে বিষাক্ত কেমিক্যালের মিশ্রনে সয়াবিন তৈল তৈরির পর বোতলজাত করে বাজারে বিক্রির সত্যতা মিলেছে। এছাড়া নেক্সাস ফুড এন্ড কনজুমার কোম্পানির নামে তৈরি হতো নেক্সাস সরিষার তৈল, এক্সেল উইন ওয়াস, নেক্সাস এক্সট্রা পাওয়ার, হ্যানকো পাউডার, নেক্সাস লিকুইড ডিস ওয়াসসহ বিভিন্ন ধরনের পণ্য। প্রতিটি ভেজার পণ্যের গায়ে বিএসটিআই এর লোগো থাকলেও ছিল না কোনো অনুমোদন।

অপরদিকে পাশের আরেকটি অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘সন্দেশ’ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে মিষ্টির পঁচা গাদ, আটা ও চিনি দিয়ে তৈরি হচ্ছে শিশু খাদ্য ‘সন্দেশ’। যার মোড়কে ভিন্ন ভিন্ন নাম ও ঠিকানা ব্যবহার করায় কারখানাটির মালামাল জব্দ করে ধ্বংস করাসহ সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে অভিযানের খবর পেয়ে কারখানা দুটির মালিক-কর্মচারীরা পালিয়ে যাওয়ার কারনে কোন জরিমানা বা কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews