1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 11:54 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬, স্বর্ণ-টাকা উদ্ধার

  • আপডেট টাইম : Tuesday, March 18, 2025
  • 578

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়া থানার নয়ারহাট বাজারে ব্যবসায়ীকে হত্যা করে স্বর্ণ লুটের ঘটনায় জড়িত ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১৩ ভরি স্বর্ণ এবং স্বর্ণ বিক্রয়ের ৭৬ হাজার টাকাসহ হত্যায় ব্যবহৃত দুইটা চাপাতি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে আশুলিয়া থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান।

গ্রেফতাররা হলেন, রিপন মিয়া (৪০), আরিফ প্রামাণিক (৩০), শাহ আলম (৪৫), আরমান শেখ (৪৫), ইব্রাহিম বাবু (৪৫) ও মাসুদ রানা ওরফে কালা মাসুদ (৪৫)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, চলতি মাসের ৯ মার্চ রাত ৯টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারের দিলীপ স্বর্ণালয়ের সামনে অজ্ঞাতনামা ডাকাতরা স্বর্ণালয়ের মালিক দিলীপকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং স্বর্ণের ব্যাগ লুট করে পালিয়ে যায়। ঘটনার পরপরই আশুলিয়া থানা পুলিশের একটি চৌকশ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় খুনসহ ডাকাতির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকা ব্যক্তিদের চিহ্নিত করে। পরে এর ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকাল আনুমানিক ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত জড়িতদের গ্রেপ্তারের জন্য সাভার, আশুলিয়া, রাজশাহী ও রাজবাড়ী জেলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৫ জন ডাকাত ঘটনাস্থলে উপস্থিত থেকে হত্যা ও স্বর্ণ ডাকাতি সংঘঠিত করে এবং বাকি একজন ডাকাতির মালামাল তার জিম্মায় রাখেন।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আরো স্বীকার করে তারা চারজনসহ আরও ৮/৯ জনের একটি গ্রুপ দীর্ঘ ৮/১০ বছর ধরে ঢাকা সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে।

এছাড়া তারা দিনের বেলা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও সন্ধ্যার পর থেকে তারা একত্রিত হয়ে ডাকাতি করে থাকে। তাদের চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য ঢাকা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার আনিসুজ্জামান।

প্রেস ব্রিফিংয়ে এসময় পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews