1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:53 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট টাইম : Wednesday, March 19, 2025
  • 847

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জেরে সুলতান হোসেন সাগর (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ডগরমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুলতান হোসেন সাগর নোয়াখালী জেলার রামগঞ্জ থানার মাঝিরগা গ্রামের তসলিম চৌধুরীর ছেলে। তিনি সাভারের ডগরমোড়া এলাকায় ভাড়া থেকে ঢাকা ডাইং নামের একটি প্রতিষ্ঠানে রং এর কাজ করতেন।

পুলিশ জানায়, রাতে পূর্ব শত্রুতার জেরে সাগরকে বাসা থেকে ডেকে নেয় ৬/৭ জন যুবক। পরে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।

এসময় তাদের ভিতরে একজন সাগরকে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় সাগরকে ফেলে রেখে ওই যুবকেরা পালিয়ে যায়। এ খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় সাগরেকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যায় তার বন্ধুরা। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, আমরা জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এব্যাপারে সাভার থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews