1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:52 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে পুলিশের ওপর হামলা-মোটরসাইকেল ভাঙচুর, গ্রেপ্তার ১

  • আপডেট টাইম : Wednesday, March 19, 2025
  • 623

বাংলা ফটো নিউজ : সাভারে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। এ সময় ভাঙচুর করা হয়েছে পুলিশের যানবাহন।

এ ঘটনায় মোহাম্মদ নাসির (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোহাম্মদ নাসির শোভাপুর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুবাড়িয়া শোভাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।

পুলিশ জানায়, সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে আসামি গ্রেফতার করতে গেলে উপস্থিত পুলিশ সদস্যদের “ভুয়া পুলিশ” আখ্যায়িত করে তাদের ঘেরাও করে রাখেন এলাকাবাসী। এক পর্যায়ে তাদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর করা হয় পুলিশের ৩টি মোটরসাইকেল। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় শিকার ওই পুলিশ সদস্যদের উদ্ধার করে সাভারে নিয়ে আসেন।

এছাড়া পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে ঘটনাস্থল থেকে মোহাম্মদ নাসির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews