বাংলা ফটো নিউজ : ঈদুল ফিতর উদযাপনে মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যানজট নিরসনকল্পে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বকর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ঢাকা) রাফিউল আলম।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার ও কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ সালাউদ্দিন বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা মহাসড়কে অবৈধভাবে ফুটপাতে অস্থায়ী দোকানপাট , রেন্ট-এ কার, অটোরিকশার দৌরাত্ম্য, ট্রাফিক ব্যবস্থার দূর্বলতা সহ যানজটের কারন চিহ্নিত করে সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত উদ্যোগের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের তাগিদ দেন। পরে স্থানীয় প্রশাসন এ সকল সমস্যা দূরীকরনের আশ্বাস দেন।
Leave a Reply