1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:52 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : Sunday, March 23, 2025
  • 575

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে ৫০০ পিস ইয়াবাসহ শামীম আহম্মেদ (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২২ মার্চ)) সন্ধ্যায় তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদক কারবারি শামীম রাজফুলবাড়িয়ার শোভাপুরস্থ নগরচর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

ডিবি-ঢাকা জেলা উত্তরের সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারে বিশেষ অভিযানে বিকেলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য রাজফুলবাড়িয়ার শোভাপুরস্থ নগরচর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে শামীম আহম্মেদ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে পাঁচশত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এছাড়াও তার বিরুদ্ধে সাভারসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews