1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:53 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ঢাকা-আরিচা মহাসড়ক যানজটমুক্ত রাখতে সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম : Sunday, March 23, 2025
  • 465

বাংলা ফটো নিউজ : মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে সাভার উপজেলা প্রশাসন। এ সময় হেমায়েতপুর ও বাজার বাসষ্ট‍্যান্ডে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় কয়েক হাজার অবৈধ স্থাপনা। এতে দ্রুত মালামাল সরিয়ে নেন ব্যবসায়ীরা।

রোববার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও অভিযানে সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী, সাভার থানা ও হাইওয়ে পুলিশ সদস্যরা।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। মহাসড়ক যানজটমুক্ত ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত রাখতে আগামীতেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদের পর পরবর্তীতে কেউ আইন অমান্য করে আবারও ফুটপাত দখলের চেষ্টা করলে তাদের জেল জরিমানা করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার।

এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয় সাধারণ জনগোষ্ঠী ও সড়কটি ব্যবহারকারী পথচারীরা। মহান স্বাধীনতা দিবস ও ঈদকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের এমন অভিযান জনবান্ধব বলছেন স্থানীয়রা।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews