1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:54 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম : Monday, March 24, 2025
  • 409

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

সোমবার (২৪ মার্চ) কারখানা দুটির মূল ফটকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা।

এ সময় তারা ভেতরে প্রবেশ করতে না পেরে কারখানার সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনকারী শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে পার্শ্ববর্তী আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন।

পরে কিছুক্ষণ শ্রমিকরা কারখানা দুটির সামনে অবস্থান নিয়ে বাড়ি চলে যান।

শিল্প পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবস্থিত জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ক্রস ওয়ার গার্মেন্টেসের শ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে কাজ বন্ধ করে কর্মবিরতি পালনসহ আন্দোলন করে আসছিলেন। মালিকপক্ষ আগামী ২৭ তারিখে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়ার পরও শ্রমিকরা তা না মানায় কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে মালিকপক্ষ সোমবার থেকে কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম বলেন, কারখানা খুলে দেওয়ার জন্য মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আগামীকাল থেকে কারখানা খুলে দেওয়াসহ শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের জন্য কাজ করছি। এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews