1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:10 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, আটক ১

  • আপডেট টাইম : Saturday, March 29, 2025
  • 614

বাংলা ফটো নিউজ : সাভারে একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক পোশাক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগে সেবিকা সরকার নামে এক নার্সকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক মোতাসিম বিল্লাহ।

ভুল চিকিৎসায় মারা যাওয়া ওই পোশাক শ্রমিকের নাম হাফিজুর রহমান (৪০)। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি স্ত্রী সন্তান নিয়ে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে শারমিন গ্রুপের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

নিহতর স্ত্রী মালা বেগম অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে তার স্বামী মানিকগঞ্জ থেকে সাভারে আসার পথে সড়ক দুর্ঘটনায় একটি হাত ভেঙ্গে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য সাভারের তালবাগ এলাকায় সিটি ল্যাব হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার পেটে প্রচন্ড ব্যথা অনুভব হলে হাসপাতালের নার্সরা তাকে কয়েকটি ব্যথানাশক ইনজেকশন পুশ করেন। পরে মধ্যরাতে তিনি মারা যান।

এ সময় হাসপাতালের ডাক্তার ও নার্সকে খবর দিলে তারা নিহতের স্বজনদের নানা ভয়-ভীতি দেখিয়ে হাসপাতাল থেকে সটকে পড়েন।

পরে বিষয়টি নিহতের পরিবার রাতেই সাভার মডেল থানাকে জানালে পুলিশ আজ ভোরে ঘটনাস্থলে গিয়ে এক নার্সকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যপারে সাভার মডেল থানার উপপরিদর্শক মোতাসিম বিল্লাহ জানান, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে সিটি ল্যাব হাসপাতালের এক নার্সকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে নিহতের পরিবার মামলা করতে রাজি না হওয়ায় লাশ উদ্ধার করা হলেও মর্গে পাঠানো হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews