1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 11:08 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল রানা গ্রেপ্তার

  • আপডেট টাইম : Thursday, April 3, 2025
  • 1390

বাংলা ফটো নিউজ : সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে সাভারের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেপ্তার সোহেল রানা ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের মোহাম্মদ আলী ওরফে আহম্মদ আলীর ছেলে। তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সোহেল রানা জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ‘ভারতে আছেন’ মর্মে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেশের মধ্যেই আত্মগোপনে থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিলেন। পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভোররাতে সোহেল রানাকে সাভারের একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে ছাত্র-জনতাকে গুলি করে হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, সোহেল রানা সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্ম করতেন বলে জানা গেছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews