1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:10 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ফের ছিনতাই

  • আপডেট টাইম : Saturday, April 5, 2025
  • 544

বাংলা ফটো নিউজ : সাভারের মহাসড়কে আবারও চলন্ত বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া নামক স্থানে ইতিহাস পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

তবে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে বাসের চালক রজব আলী (৩০) ও হেলপার এমদাদুল হক (৪০)কে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

এদিকে এ ঘটনায় রাতেই টুনি আক্তার নামে এক যাত্রী সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গাজীপুরের চন্দ্রা থেকে মিরপুরগামী ইতিহাস পরিবহনের বাসটি কর্ণপাড়া ব্রিজ (ব্যাংক টাউন) এলাকায় পৌঁছালে চারজন যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করেন। তারা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এরপর সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বাসটি থামিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

বাসটির এক যাত্রী জানান, সাভারে পৌঁছালে ভেতরে থাকা কয়েকজন ব্যক্তি ছুরি হাতে যাত্রীদের জিম্মি করেন। তারা আমার ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। অন্য যাত্রীদের কাছ থেকেও স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছি। এ নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা আশাবাদী, দ্রুত জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

উল্লেখ্য, গত ২৪ মার্চ রাতে ঢাকা-আরিচা মহাসড়কের একই এলাকায় চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে জড়িত সন্দেহে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের বাসচালক ও তার হেলপারকে পুলিশের হাতে তুলে দেন যাত্রীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews