1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:10 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভার পৌরসভায় দুদকের অভিযান

  • আপডেট টাইম : Monday, April 7, 2025
  • 417
বাংলা ফটো নিউজ : সাভারে পাকা রাস্তা ও ড্রেন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে সাভার পৌরসভার রেডিও কলোনী ও রাজাশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দুদুকের সহকারী পরিচালক আরিফ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন তিন সদস্যের একটি প্রতিনিধি দল। কমিটির অন্য সদস্যরা হলেন দুদুকের উপ-সহকারী পরিচালক অমিজিৎ দে ও বিলকিস বানু।
অভিযান শেষে সহকারী পরিচালক আরিফ আহাম্মদ সাংবাদিকদের বলেন, সাভারের বিভিন্ন এলাকায় সাভার পৌরসভার বরাদ্দকৃত প্রকল্পে এক কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে একটি প্যাকেজে তিনটি রাস্তা ও একটি ড্রেনের টেন্ডার হয়। এতে শিকদার কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। কিন্তু রাস্তা ও ড্রেনের কাজে ডাবল রডের জালির পরিবর্তে সিঙ্গেল রডের জালি দিয়ে কাজ করছে ওই ঠিকাদার প্রতিষ্ঠানটি। এসময় রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজে অনিয়ম পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক কাদের শিকদার ও সাভার পৌরসভা কতৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদকের ওই সহকারী পরিচালক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews