1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 10:12 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়া সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ছাত্র-জনতার মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট টাইম : Wednesday, April 9, 2025
  • 569

বাংলা ফটো নিউজ : আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চলমান দুর্নীতি ও গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আশুলিয়ার ছাত্র-জনতা।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

এসময় উপস্থিত ছাত্র-জনতা অভিযোগ করে বলেন, আশুলিয়ার সাব-রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়া তার অফিসের কর্মকর্তা ও দালালদের মাধ‍্যমে ভূমি রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের নানাভাবে হয়রানির মাধ‍্যমে ঘুষ গ্রহন করে আসছিলেন। এই ঘুষ দূর্নীতির বিরুদ্ধে স্থানীয় ছাত্র-জনতা একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন।

তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব‍্যবস্থা গ্রহনের দাবি জানান। অন্যথায় দূর্নীতিবাজ সাব-রেজিস্ট্রারকে আশুলিয়ায় কোন কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা উত্তরের প্রতিনিধি মোঃ তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিটি ইউনিভার্সিটির আহবায়ক সৈয়দ ইমন ও সদস্য সচিব মোঃ শান্তসহ স্থানীয় ছাত্র-জনতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews