1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:10 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

  • আপডেট টাইম : Thursday, April 10, 2025
  • 1183

বাংলা ফটো নিউজ : সাভারে এক ব্যক্তির বিরুদ্ধে ডেকে নিয়ে স্ত্রীর সহায়তায় ১৪ বছরের এক কিশোরীকে অচেতন করে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার ওই কিশোরী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার সাভার পৌরসভার মজিদপুর এলাকার সুরুজ আলী নামের এক ব্যক্তি ওই কিশোরীকে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে যায়। পরে তার স্ত্রীর সহায়তায় খাবারে সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেন। এতে চেতনা হারিয়ে ফেললে কিশোরীকে ধর্ষণ ও তা ভিডিও ধারণ করেন।

এরপর ধারণ করা ভিডিও দেখিয়ে জিম্মি করা হয় কিশোরীকে। ধর্ষণের বিষয়ে কাউকে কিছু জানালে ওই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় সুরুজ ও তার স্ত্রী হ্যাপী আক্তার। পরে এলাকাবাসীর সহায়তায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী কিশোরী।

এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সুরুজ আলী ও তার সহকারী হ্যাপী আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন,পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এ ছাড়া ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews