1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 10:10 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে দিনদুপুরে আবার চলন্ত বাসে নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনতাই

  • আপডেট টাইম : Friday, April 11, 2025
  • 645

বাংলা ফটো নিউজ : সাভারের মহাসড়কে আবারও দিনদুপুরে চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এসময় ছিনতাইকারীরা নারী যাত্রীদের লক্ষ্য করে তাদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তবে ছিনতাইকারীরা কারো ফোন অথবা ডিভাইস নেয়নি।

শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।

বাসযাত্রীরা জানান, সকালে গাজীপুরের চন্দ্রা থেকে ‘সাভার পরিবহন লিমিটেড’ নামের যাত্রীবাহী একটি বাস ঢাকার সদরঘাটের উদ্দেশে রওনা হয়। দুপুর ১২টার দিকে বাসটি সাভারের পুলিশ টাউন এলাকার সেতুর ওপর পৌঁছালে বাসে যাত্রীবেশে থাকা তিন থেকে চারজন ছিনতাইকারী ধারালো ছুরি বের করে চালককে বাস থামাতে বাধ্য করেন। এরপর নারী যাত্রীদের কাছ থেকে ছিনতাই শুরু করেন। তাঁরা তিনজন নারী যাত্রীর সোনার চেইনসহ অন্যান্য অলংকার লুট করে দ্রুত বাস থেকে নেমে যান।

ছিনতাইয়ের শিকার সাংবাদিক তায়েফুর রহমান জানান, বাসটিতে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিল। তবে ছিনতাইকারীরা কারো ফোন অথবা ডিভাইস নেয়নি। শুধু নারী যাত্রীদের টার্গেট করে তারা অন্তত তিন নারী যাত্রীর কাছ থেকে চেইন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা তার স্ত্রীর গলায় থাকা এক ভরি ওজনের লকেটসহ একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয় বলেও জানান তিনি।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি নামক স্থানে রাজধানী পরিবহনের যাত্রীবাহী বাসে আরো একটি ছিনতাইয়ের ঘটনার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, অপর ঘটনার সত্যতা পাওয়া যায়নি, তবে পুলিশ টাউনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এমন অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২ মার্চ দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে। এরপর ৪ এপ্রিল একই এলাকায় ইতিহাস পরিবহনের আরেকটি চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সম্প্রতি সাভারের মহাসড়ক ও চলন্ত বাসে ছিনতাই প্রতিরোধে ঢাকা-আরিচা মহাসড়কের ছিনতাইপ্রবণ এলাকায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ। ৫ এপ্রিল থেকে পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে আজ পুলিশ টাউন এলাকায় আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews