1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 10:11 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ছিনতাই ও চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : Sunday, April 13, 2025
  • 1139

বাংলা ফটো নিউজ : সাভার পৌরসভা ও ভাকুর্তা ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাই ও চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেফতাররা হলেন, আবু বকর সোহাগ (২২) ও ইয়াছিন ওরফে বুলেট (১৯)।

পুলিশ জানায়, ছবি তোলার কথা বলে ভাকুর্তা ইউনিয়নের ছোলাই মার্কেট এলাকার শিল্পী স্টুডিওর ভিতরে প্রবেশ করে অভিযুক্ত আবু বকর সোহাগ ও তার দুই সহযোগী। পরে তারা স্টুডিওর মালিকের গলায় চাকু ঠেকিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে চাকুর আঘাতে ওই স্টুডিওর মালিক মোঃ দিদার আহত হন। এঘটনায় তিনি সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একটি সুইস গিয়ার চাকুসহ অভিযুক্ত আবু বকর সোহাগকে গ্রেফতার করে।

এদিকে সাভার পৌরসভার কর্ণপাড়ার রয়েল সিটি হাউজিং এলাকায় এনআর ফ্যাশন এন্ড এক্সেসরিজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এসময় চোর চক্র ভেন্টিলেটরের ফ্যান খুলে ভিতরে প্রবেশ করে ১টি এইচপি ল্যাপটপ, ১টি সিপিইউ, ১টি এইচপি মনিটর ও ১টি ৩২ ইঞ্চি র‌্যাংস টিভিসহ ৪টি এসির পিতলের পাইপ চুরি করে নিয়ে যায়। এঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ ইয়াছিন ওরফে বুলেট নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, গ্রেফতাররা পেশাদার ছিনতাই ও চোর চক্রের সক্রিয় সদস্য। তারা উল্লিখিত দুটি মামলার ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews