1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:24 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে দায়িত্বে অবহেলার কারণে দুই এএসআই প্রত্যাহার

  • আপডেট টাইম : Monday, April 14, 2025
  • 474

বাংলা ফটো নিউজ : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের নিরাপত্তা দিতে বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছে। সেসব তল্লাশি চৌকিতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই সহকারী উপ-পরিদর্শককে সাভার মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলো সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সারোয়ার হোসেন এবং আব্দুস সাত্তার।

ওসি জুয়েল মিঞা জানান, মহাসড়কে অপরাধ দমনে পুলিশ নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল রোববার সকালে পুলিশ টাউন এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছিল। সেখানে যাত্রীবাহী বাসসহ শতভাগ যানবাহনে তল্লাশীর নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে তাদের দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছে। পরে বিষয়টি ঢাকা জেলা পুলিশ সুপার মো: আনিসুজ্জামানকে জানানো হয়। তার নির্দেশে ওই দুই পুলিশ সদশ্যকে সাভার মডেল থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।

এ সময় তিনি আরো জানান, মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করছে। এটি অব্যাহত আছে।

প্রসঙ্গত গত শুক্রবার দুপুর ১২ টার দিকে সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রীজের উপরে ওঠামাত্রই বাসের ভিতরে থাকা ছিনতাইকারীদের একজন চালককের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে বাসটি থামিয়ে দেয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণলংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews