1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:20 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ৮ জন গ্রেফতার

  • আপডেট টাইম : Tuesday, April 15, 2025
  • 680
বাংলা ফটো নিউজ : সাভারে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ইয়াবা, গাজা, মদ ও দুইটি সুইস গিয়ার চাকু জব্দসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
এরআগে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সাভার থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ হাজার পিচ ইয়াবা, ২ কেজি ৭০০ গ্রাম গাজা, ১ বোতল মদ ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি সুইস গিয়ার চাকু জব্দসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে গ্রেফতার করেছে  সাভার মডেল থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন, মোঃ সুমন (২৫), ইউসুফ রহমান (২০), আনান হোসন (২১), দ্বীপক সূত্রধর (২৪), সুলতান কাজী (৫২), মনিরা খাতুন (৪১)।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, সকাল পৌনে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকার নিয়মিত চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে সংকেত দিলে থামামাত্র বাস থেকে নেমে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ আটক করে তার দেহ তল্লাশি করে ৪ হাজার পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এদিকে বিকেলের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিলভার ও কালো রঙের দুইটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়। সন্ধ্যা রাতে আমিনবাজার বড়দেশী এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য কয়েকজন ব্যক্তির অবস্থান করার সংবাদ পাওয়া যায়। পরে সেখানে অভিযান পরিচালনা করে ২ কেজি ৭০০ গ্রাম গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এছাড়া বিভিন্ন অপরাধে আরো দুই জনসহ গত ২৪ ঘন্টায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews