1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:11 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান

  • আপডেট টাইম : Wednesday, April 16, 2025
  • 463
বাংলা ফটো নিউজ : অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের ৩ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ সময় দুদক কর্মকর্তারা আশুলিয়া সাব-রেজিস্ট্রোর অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আবাসিক জমিতে ভবন থাকা সত্ত্বেও ভবন না দেখিয়ে দলিল রেজিস্ট্রি করা, অতিরিক্ত ফি আদায়সহ নানা অনিয়মের তথ্য পান।
এ অভিযানের নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ।
তিনি অনুসন্ধান শেষে সাংবাদিকদের জানান, দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা গ্রহীতাদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে এই অভিযান পরিচালিত হয়েছে। তারা এসব অনিয়মের সত্যতা পেয়েছে। এছাড়া তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews