1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:10 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় সড়কের গর্তে লেগুনা পড়ে দুই যাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম : Wednesday, April 16, 2025
  • 563

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের পাশের গর্তে লেগুনা পড়ে দুই যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ৪জন লেগুনাযাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশুলিয়ার এনভয় গার্মেন্টসের সুপারভাইজার বদরুল আলম গাজী (৩৬) ও ইউনিমাস স্পোর্টসওয়্যার লিমিটেড কোম্পানির কর্মচারী হৃদয় মিয়া (৩৫)।

স্থানীয়রা জানায়, লেগুনাটি সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের পাশের গর্তে পড়ে যায়। এতে লেগুনার ৫ থেকে ৬ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের ৪ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত্যু ঘোষণা করেন।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার হাবিবুর রহমান বলেন, হাসপাতালে ৪ জনকে আনা হয়। যার মধ্যে দুইজন আগেই মারা গিয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক। এ ছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার বলেন, সড়কের পাশের একটি গর্তে লেগুনা পড়ে দুই জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লেগুনার চালক ও তার সহকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews