1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 8:22 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ছিনতাই প্রতিরোধে বাসে তল্লাশি, বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম : Thursday, April 17, 2025
  • 711

বাংলা ফটো নিউজ : সাভারে চলন্ত বাসে ছিনতাই প্রতিরোধে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় যাত্রীবাহী বাস থেকে একটি বার্মিজ চাকুসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশ হেফাজতে তারা সাংবাদিকদের কাছে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো, তানভীর হোসেন তানিম (১৮), মামুন হাসান মুন্না (১৯), ও সোহানুর রহমান (১৮)।

পুলিশ জানায়, চলন্ত বাসে ছিনতাই প্রতিরোধে সাভারের ব্যাংক টাউন এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন বাসে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় সন্ধ্যায় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে একটি বার্মিজ চাকুসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে যাচ্ছিল। গত তিন মাসে এমন তিনটি ঘটনা রয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে চেকপোস্ট বসিয়ে আমরা সড়কের লোকাল বাসগুলো চেক করছিলাম। আজ সন্ধ্যায় মৌমিতা পরিবহনের একটি বাস থেকে আমরা সুইস গিয়ার চাকুসহ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। “আমরা যদি এই চেকটা না করতাম তবে আজও তারা এমন একটি ঘটনা ঘটাতো” বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews