1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:11 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

চোর চক্রের ৩ সদস্যকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ

  • আপডেট টাইম : Saturday, April 19, 2025
  • 505

বাংলা ফটো নিউজ : সাভারে মহাসড়কের পাশে পার্কিং করে রাখা কাভার্ডভ্যান গাড়িটি চুরি করে টুকরো টুকরো করে বিক্রি করেছে একটি চোর চক্র। এ ঘটনায় ৩ দিন পর চোর চক্রের তিন সদস্যকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গাড়িটির অংশবিশেষ।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

গ্রেফতাররা হলেন, রাজধানীর উত্তর বাড্ডার আরমান (২২), ময়মনসিংহ জেলার সুজন (৩০) ও সোহাগ (২৫)।

পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল রাতে সাভারের ব্যাংকটাউন এলাকার রাস্তার পাশ থেকে চুরি যাওয়া কাভার্ডভ্যান গাড়িটির মালিক শেখ মহিউদ্দিন সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকা থেকে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া গাড়িটির অংশবিশেষ। পরে শনিবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews