1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 10:01 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গুলি ছোড়ার ঘটনায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম : Sunday, April 20, 2025
  • 774

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় একটি কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি ছোড়ার ঘটনায় বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

রবিবার (২০ এপ্রিল) সকালে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

 

গ্রেফতারকৃতর নাম মোঃ জিয়া দেওয়ান (৪০)। তাকে শনিবার দিবাগত মধ্যরাতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তিনি আশুলিয়া থানার জিরাবোর ফুলবাগান এলাকার মোঃ আলী দেওয়ান নেওয়াজের ছেলে।

 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবো এলাকার ফুলবাগান রোডের এসএএস প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ কার্টুনের ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় নিজ অবস্থান জানান দেওয়া ও আদিপত্য বিস্তারে অবৈধ বিদেশি পিস্তুল দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন জিয়া দেওয়ান। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান চালিয়ে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। পরে জিয়া দেওয়ানের দেওয়া তথ্যমতে, তার বসত বাড়ির পারিবারিক কবরস্থানে সংরক্ষিত অবস্থায় ব্যবহৃত বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় একটি খালি ম্যাগাজিন ও একটি গুলির খোসাও উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews