1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 2:59 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা : দপ্তরী আটক

  • আপডেট টাইম : Sunday, April 8, 2018
  • 349

বাংলা ফটো নিউজ : ময়মনসিংহের ত্রিশালে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে রোববার বিদ্যালয়ের দপ্তরী আবু সাঈদ (৩০) কে আটক করেছে পুলিশ। বিচারের দাবীতে এলাকাবাসী বিক্ষোভ করেছে।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী (১২) কে শনিবার সকাল ৮টার দিকে দুই বান্ধবিকে নিয়ে বিদ্যালয়ের সততা ষ্টোরে যায় কলম কিনতে। এ সময় কৌশলে দুই বান্ধবিকে ক্লাসে পাঠিয়ে দিয়ে অত্র বিদ্যালয়ের দপ্তরী আবু সাঈদ ৫ম শ্রেনীর শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করলে শিক্ষার্থী চিৎকার দিয়ে পালিয়ে যায়।

পরে ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে মা-বাবাকে বিষয়টি অবগত করে। একমাত্র ছোট বোনের সাথে নোংড়া ঘটনার খবর জানতে পেরে রোববার সকালে বিদ্যালয়ে যান বড় ভাই আল আমিন। দপ্তরিকে মারধরের চেষ্টা করলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিয়া হেদায়েত হোসেন খাঁজা পরিস্থিতি সামলে সাঈদকে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রেখে ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানকে খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌছে ওই শিক্ষার্থীর সাথে কথা বলে স্থানীয় প্রশাসনকে জানান। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্দ এলাকাবাসি ভীড় জমায় বিদ্যালয় প্রাঙ্গণে। পরে পুলিশ সাঈদ কে আটক করে থানায় নিয়ে আসে। শিক্ষার্থী মা লাভলী আক্তার বাদী হয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

লাভলী আক্তার বলেন, শনিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে মেয়েটি কেঁদে কেঁদে ঘটনার বর্ণনা দেয়। আমি এই ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে এই ধরনের কোন ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।

ম্যানেজিং কমিটির সভাপতি মিয়া হেদায়েত হোসেন খাঁজা বলেন, ওই শিক্ষার্থীর ভাই সহ কয়েকজন মিলে যখন দপ্তরিকে মারতে আসে তখনই আমি বিষয়টি জানতে পারি। আমিও চাই এ ধরনের অপরাধীদের কঠিন শাস্তি হউক।
পুলিশের উপ-পরিদর্শক দিদারুল আলম জানান, মেয়েটির সাথে কথা বলার পর সাঈদকে আটক করি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, আমি শুনেছি, ঘটনার সত্যতা যাচাই করে আইনাণুগ ব্যবস্থা নিব। ইউএনও আবু জাফর রিপন বলেন, মেয়েটির সাথে কথা বলে বুঝা গেছে তাকে ধর্ষনের চেষ্টা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews