1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 8:23 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় হত্যার পর স্ত্রীর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্বামী পলাতক

  • আপডেট টাইম : Sunday, April 20, 2025
  • 454

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় হত্যার পর স্ত্রীর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী।

রোববার (২০ এপ্রিল) ভোরে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রোকসানা আক্তার (২৮)। সে আশুলিয়ার টংগাবাড়ী এলাকার কালাম মাদবরের বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি শেরপুর জেলার আবদুর রশিদের মেয়ে।

পুলিশ জানায়, টংগাবাড়িতে রোকসানা আক্তার তাঁর স্বামী সোহাগকে নিয়ে কালাম মাতবরের পাঁচতলা ভবনের নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়ারা নিচতলা থেকে ধোঁয়াসহ পোড়া গন্ধ পান। পরে তাঁরা নিচে নেমে রোকসানাদের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। এ সময় তাঁরা দরজা খুলে আগুন নেভান এবং আশুলিয়া থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তোষকে মোড়ানো অবস্থায় রোকসানার মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, রোকসানার স্বামী মাদকাসক্ত ছিলেন এবং তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন তার স্বামী। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহত ব্যক্তির স্বামী পলাতক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews