1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 10:01 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে কেন্দ্রসচিবকে অব্যাহতিসহ ৭ শিক্ষক বহিষ্কার

  • আপডেট টাইম : Monday, April 21, 2025
  • 580

বাংলা ফটো নিউজ : সাভারে এসএসসি ও সমমানের পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও নিয়মবহির্ভূতভাবে মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশের দায়ে সাত শিক্ষককে বহিষ্কার ও এক কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র (সাভার-২) পরিদর্শনে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এন্ড্রয়েড মোবাইল ফোনসহ শিক্ষকদের দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পান।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার জানান, পরীক্ষার হলে শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের একে অপরকে সহায়তা করতে দেখা যায়। একইসঙ্গে দুজন শিক্ষক অ্যান্ড্রয়েড ফোনসহ হলে প্রবেশ করেন। এতে দায়িত্ব পালনে অবহেলা প্রমাণিত হওয়ায় চুক্তিভিত্তিক শিক্ষক এনাম আহম্মেদ (সাভার উচ্চ বালিকা বিদ্যালয়) ও তমাল হোসেন (আনিছ মেমোরিয়াল স্কুল)–কে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের নির্দেশ দেন ইউএনও। পরে দায়িত্বে অবহেলার দায়ে আরও পাঁচ শিক্ষককে বহিষ্কার করা হয়। এছাড়া কেন্দ্র সচিব এসএম রফিকুজ্জামান দায়িত্ব পালনে গাফিলতি করায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বহিষ্কার হওয়া অন্য শিক্ষকরা হলেন—বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মাহমুদ, গোপালবাড়ি নবীন প্রগতি স্কুল অ্যান্ড কলেজের কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয়ের মো. ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের নুপুর মল্লিক ও একই প্রতিষ্ঠানের রাশিদা বেগম।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews