1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 9:10 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুর পাশে দাঁড়াল বিএনপি নেতা খোরশেদ 

  • আপডেট টাইম : Wednesday, April 23, 2025
  • 773

বাংলা ফটো নিউজ : সাভারের বংশী নদীর পাড়ের ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে আসলেন বিএনপির নেতা লায়ন খোরশেদ আলম।

বুধবার (২৩ এপ্রিল) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশুটিকে দেখতে যান ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম।

এসময় মানবিক ডাকে সাড়া দিয়ে অসুস্থ শিশুটির খোঁজ-খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

খোরশেদ আলম জানান, গণমাধ্যম কর্মীদের কাছ থেকে খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ শিশুটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি আর্থিক সহায়তার পাশাপাশি শিশুটির হৃদপিন্ডে অস্ত্রপাচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন। এছাড়া মানবিক সহযোগিতা প্রদানের জন্য সাভারবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সিইও নাজিমুদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি সাভারের বংশী নদীর পাড়ের ময়লার ভাগাড়ে পড়ে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় বৃদ্ধা কামরুন্নাহার। পরে তাকে ভর্তি করা হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, শিশুটির হৃদপিণ্ডে ছিদ্র রয়েছে এবং চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।

বৃদ্ধা কামরুন্নাহার জানান, নিজস্ব গহনা বিক্রির টাকা দিয়ে শিশুটির চিকিৎসা করিয়ে এখন তারা ঋণগ্রস্হ। শিশুটির উন্নত চিকিৎসা ও ভরনপোষনের জন্য সকলের সহযোগিতা চাইলেন কামরুন্নাহার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews