1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 5:00 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের ক্ষমতা ইসির নেই

  • আপডেট টাইম : Sunday, April 8, 2018
  • 425

বাংলা ফটো নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের কোন ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। পরিস্থিতির কারণে প্রয়োজনে কমিশন নির্বাচনকালিন সময়ে সেনা-মোতায়েন চাইতে পারে।

তিনি রোববার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব আর সরকারের দায়িত্বটা সংবিধান ঠিক করে রেখেছে। আমাদের সংবিধানে নির্বচনকালিন সরকার ও নির্বাচন কমিমনের দায়িত্ব পরিস্কার করে দেয়া আছে। এখানে সংবিধান বহির্ভুত কিছু কারার সুযোগ নেই। নির্বাচন কালিন সময়ে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করবে, তখন আইনপ্রয়োগকারি সংস্থা নির্বাচন কমিশনের অধিনে চলে যাবে।’

নির্বাচন কালিন সময়ে সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধিনে থাকবে উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী কিন্তু নির্বাচন কমিশনের অধিনে যাবে না। তবে আইনপ্রয়োগকারি সংস্থা নির্বাচনে দায়িত্ব পালনে যদি ব্যর্থ হয়। সেক্ষেত্রে অবস্থার পরিপ্রেক্ষিতে প্রয়োজন মনে করলে নির্বাচন কমিশন সেনা-মোতায়েনে সরকারকে অনুরোধ করতে পারে। নির্বাচন কমিশনের সরাসরি সেনাবাহিনি মোতায়েনের কোন ক্ষমতা নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাস্তব বা প্রয়োজন এবং অবস্থা অনুযায়ী সেনাবাহিনী অনেক সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে। যদি প্রয়োজন হয় তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করতে পারে এখানে ম্যাজিস্ট্র্যাসি পাওয়ার দেওয়া হবে কি না এটা নির্ধারণ করবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় সরকার।

‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার নামে সরকার নাটক করছে’ বিএনপি নেতাদের এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নিশ্চয়ই চিকিৎসকরা প্রয়োজন মনে করেছেন এবং সেখানে তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে দেখেছেন। এখন যদি এটা না করতো। তাহলে যদি এর জন্য বেগম জিয়ার শারিরিক অবস্থার অবনতি হতো, তখন কি হতো বলেন? তিনি সুস্থ আছেন ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এটা আমরাও চাই।’

সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরের সভাপতিত্বে এ সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্ণেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ, উপকমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, প্রলয় সমদ্দার ও কান্তি দাশ উপস্থিত ছিলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews